ERP কী এবং কেন ERP ব্যবহার করা প্রয়োজন ?
ERP (Enterprise Resource Planning) এমন একটি সফটওয়্যার, যা উৎপাদন, বিপণন, বিক্রয়, হিসাবরক্ষণ, মানবসম্পদসহ ব্যবসার বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে সহায়ক। এর সকল তথ্য কেন্দ্রীয় ডাটাবেসে সংরক্ষীত থাকে, ফলে ব্যবস্থাপনার বিভিন্ন স্তরের মধ্যে দ্রুত ও কার্যকর তথ্য বিনিময় সম্ভব হয়, যা সিদ্ধান্ত গ্রহণকে আরও সহজ ও দ্রুত করে।

কার্যক্রমের অটোমেশন ও দক্ষতা বৃদ্ধি:

ERP ব্যবসার বিভিন্ন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় করে, যা সময় বাঁচায় এবং ভুল কমায়। এটি কর্মীদের দক্ষতাও বাড়ায়।

তথ্য প্রবাহ ও সহযোগিতা উন্নতি:

ERP সিস্টেমের মাধ্যমে বিভিন্ন বিভাগ সহজে তথ্য শেয়ার করতে পারে, যা অভ্যন্তরীণ সমন্বয় বাড়ায় এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করে।

কেন্দ্রীয় ডাটাবেস ও রিয়েল-টাইম রিপোর্টিং:

ERP একটি কেন্দ্রীয় ডাটাবেসে সকল তথ্য সংরক্ষণ করে, যা রিয়েল-টাইম ডেটা অ্যাক্সেস এবং বিশ্লেষণের মাধ্যমে ব্যবসার পরিচালনাকে আরও সুনির্দিষ্ট ও কৌশলগত করে তোলে।

শাহতাঁজ ERP ব্যবহার প্রণালী

কিভাবে আমাদের সফটওয়্যার ব্যবহার করবেন

সফটওয়্যার ব্যবহার পদ্ধতী


1) Registration > Verify > and Login

মাত্র ৪টি তথ্য দিয়ে রেজিষ্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন করুন। আপনার ইমেল চেক করুন এবং লিংকে ক্লিক করে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

2) Settings > System Settings

লগইন হওয়ার পর সাইড মেনু থেকে সেটিং এর সিস্টেম সেটিং এ গিয়ে এক এক করে সকল তথ্য দিয়ে আপডেট করুন।

3) Accounting > Add Customer & Vendors

এবার একাউন্ট মেনু থেকে কাষ্টমার ও ভেন্ডরের অর্ন্তভূক্ত করুন।

4) Items > + Setup and + Add Items

Items মেনুতে ডুকে প্রথমে Setup আইকোন ক্লিক করে ক্যাটাগরি, টেক্স ও ইউনিট সেটআপ করুন। এরপর এক এক করে আপনার সকল পণ্য বা সেবা অর্ন্তভূক্ত করুন।

5) Purchases > + ADD Purchase

আাপনার অর্ন্তভূক্তকৃত পণ্য যদি ক্রয় করতে হয় তবে উহা Purchases মেনু থেকে ইনভয়েজ করুন।

6) Sales Your Products by POS

বিক্রয়ের জন্য POS প্রবেশ করে বিক্রয়কৃত পণ্যসমূহ ও ক্রেতা নির্ধারণ করে বিক্রয় কার্য সম্পন্ন করুন।

শাহতাঁজ ERP স্ক্রিনশর্টগুলো দেখুন
ব্যবহারের পূর্বে আমাদের সফটওয়্যারের স্ক্রিনশর্টগুলো দেখুন এবং বিভিন্ন বৈশিষ্ট্য ও কার্যকারিতা বুঝতে আরো সহজ হবে।
Dashboard
POS
CRM
Accounting

শাহতাঁজ ERP একটি ব্যবসা ব্যবস্থাপনা সলিউশন

শাহতাঁজ ERP বিভিন্ন মডিউলের সমন্বয়ে তৈরি, যা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য একান্ত প্রয়োজন। নিম্নে এর প্রধান মডিউলগুলো উল্লেখ করা হলো:

হিসাবরক্ষণ মডিউলঃ

ব্যবসার সকল আর্থিক কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য এই মডিউল ব্যবহার করা হয়। এর মাধ্যমে ব্যবসার সকল প্রকার লেন-দেন, আয়-ব্যয়, ব্যাংক, ভাউচার, রাজস্ব ইত্যাদি সুন্দর ও স্মার্টলী পরিচালনা করা যায়।

বিস্তারিত জানুন
মানবসম্পদ মডিউলঃ

এই মডিউলটির মাধ্যমে কর্মী নিয়োগ, ছুটি, বেতন, ভাতা, লোন, উপস্থিতি, এবং কর্মীর পারফরম্যান্স ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় ফলে এটি মানবসম্পদ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত কার্যকরী ভুমিকা পালন করে।

বিস্তারিত জানুন
উৎপাদন মডিউলঃ

উৎপাদন সংক্রান্ত সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করার জন্য এই মডিউল অত্যান্ত কার্যকরি। এর মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা, ক্রয়, এবং সরবরাহ চেইন ম্যানেজমেন্টকে সহজ ও সমন্বিত করে ব্যবসা পরিচালনা করা যায়।

বিস্তারিত জানুন
বিক্রয় ও বিপণন মডিউলঃ

বিক্রয় এবং বিপণন কার্যক্রম পরিচালনার জন্য এই মডিউলটি ব্যবহৃত হয়। এর মাধ্যমে বিক্রয় আদেশ, কাস্টমার সম্পর্ক ব্যবস্থাপনা, এবং মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা করা সম্ভব।

বিস্তারিত জানুন

কেন আমাদের সেবা নিবেন ?

আমরা আপনার ব্যবসাবান্ধব সকল প্রযুক্তি অত্যান্ত কম খরচে প্রদান করে থাকি। আমাদের প্লাটফর্ম অত্যান্ত সহজ এবং প্রতিটি সিস্টেম ব্যবহারের জন্য রয়েছে ভিডিও টিউটরিয়াল।

আমাদের অন্যান্য পণ্য ও সেবাসমূহ
গ্রাহকদের সন্তুষ্টি জন্য আমাদের অন্যান্য সেবা সমূহ